Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে প্রয়াত ছাত্রলীগ নেতা’র শোকসভায় কম্বল বিতরণ

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১, ০৮:২৫ পিএম

সোনারগাঁয়ে প্রয়াত ছাত্রলীগ নেতা’র শোকসভায় কম্বল বিতরণ
Swapno

সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের প্রয়াত সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবুর শোকসভায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ।

 

সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। 

 

উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু তাহের হাসান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল।

 

সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক আবু জাফর চৌধুরী বিরু, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট নুরজাহান বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা মানিক ও কেন্দ্রীয় ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসাইন প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন