সাবেক সাংসদ এ্যাড. কালাম দম্পত্তি’র জন্য বন্দরে দোয়া
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১, ০৮:১০ পিএম
মহানগর বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব আবুল কালাম ও তার সহধর্মীনির করোনা পজেটিভ হওয়ায় তাদের রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি) বন্দরের নাসিক ২০নং ওয়ার্ডের সোনাকান্দা এলাকার বিভিন্ন মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে ২০নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ স্থানীয় মুসল্লীরা উপস্থিত ছিলেন।


