Logo
Logo
×

নগরের বাইরে

মানুষের জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী : রফিকুল ইসলাম

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২১, ০৯:১৯ পিএম

মানুষের জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী : রফিকুল ইসলাম
Swapno

রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব, এতিম ও অসহায় মানুষের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। আর এরই ধারাবাহিকতায় সারা দেশে ৬৬ হাজার ১৮৯ জন ভুমিহীন ও গৃহহীন মানুষকে ঘর বিনামুল্যে প্রদান করেছেন। যা পৃথিবীর ইতিহাসে বিরল একটি ঘটনা। যেটি একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই সম্ভব হয়েছে।


শুক্রবার (২২ জানুয়ারী) রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজিত নাওড়া এলাকায় এক আলোচনা সভায় গরীব ও এতিমদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তিনি আরো বলেন, যার জন্য রংধনু গ্রুপও গরীব, এতিম ও অসহায় মানুষের পাশে থেকে কাজ কওে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। এসময় উপস্থিত সকলের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া চেয়েছেন রফিকুল ইসলাম রফিক। 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার টুকু।  অনুষ্ঠান সঞ্চালনা করেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান।  


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সামসুল আলম, হাজ¦ী ইয়ার হোসেন, সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আলী আজগর ভুইয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা ও ইউপি সদস্য মহিউদ্দিন ভুইয়া, যুবলীগ নেতা সফিকুল ইসলাম সফিক, ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান মুন্নাসহ আরো অনেকে। 


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন