Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে ৮৮৩ মোবাইলসহ ১০ চোরাকারবারী গ্রেফতার

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২১, ০৯:০৮ পিএম

সোনারগাঁয়ে ৮৮৩ মোবাইলসহ ১০ চোরাকারবারী গ্রেফতার
Swapno

সোনারগাঁয়ের কাঁচপুর রূপালী মার্কেট থেকে ৮৮৩টি মোবাইল সেটসহ ১০ চোরাকারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ একটি দল। 

 

রোববার (২৪ জানুয়ারি) সকালে র‌্যাব-১০ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে র‌্যাবের ১০ এর নৌবাহিনীর এনএস মো. মোমেন খাঁন মামলা দায়েরের পর তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করেছে। তাদের দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। 

 

গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ সাহাজুল ইসলাম ওরফে সাজু, কবির হোসেন, রোমান মোল্লা, মো. রাসেল গাজী ওরফে মিঠু, হাবিবুর রহমান, মো. রাজু আহম্মেদ, নবীর হোসেন মো. শাহীন, মো. জয়নাল আবেদীন ও মো.  হাবিবউল্লাহ ওরফে সোহাগ। 

 

জানা যায়, দীর্ঘদিন ধরে কাঁচপুর রূপালী মার্কেট এলাকায় বিভিন্ন ব্যান্ডের চোরাই মোবাইল কেনাবেচা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে র‌্যাব-১০এর একটি দল অভিযান চালিয়ে কয়েকটি দোকান থেকে ৮শ ৮৩টি মোবাইলসেট সহ ১০জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। 

 

সোনারগাঁ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, র‌্যাব হস্তান্তরের পর গ্রেপ্তারকৃত চোরাকারবারীদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন