Logo
Logo
×

নগরের বাইরে

নিখোঁজের ৩ দিন পর পোষাক শ্রমিক সাদ্দামের মরদেহ উদ্ধার

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১, ০৭:৫৭ পিএম

নিখোঁজের ৩ দিন পর পোষাক শ্রমিক সাদ্দামের মরদেহ উদ্ধার
Swapno

প্রবল ঢেউয়ের কারনে নৌকা থেকে শীতলক্ষা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ পোশাক শ্রমিক সাদ্দাম হোসেন (২৮) এর মরদেহ ৩ দিন পর ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার করেছে সদর নৌ-থানা পুলিশ। 

 

বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় হাজীগঞ্জস্থ শীতলক্ষা নদীতে ভাসমান অবস্থায় ওই পোষাক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর নৌ-থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।  

 

নিহত পোষক শ্রমিক সাদ্দাম হোসেন বন্দর থানার নবীগঞ্জস্থ অলিম্পিয়া হাউজিং এলাকার মোসলেউদ্দিন মিয়ার ছেলে । 


নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারী সোমবার সকালে পোষাক শ্রমিক সাদ্দাম হোসেন তার কর্মস্থলে যাওয়ার জন্য নবীগঞ্জ খেয়া ঘাটে আসে। ওই সময় খেয়া ঘাটের  মাঝি অতিরিক্ত যাত্রী নিয়ে শীতলক্ষা নদী পাড়ি দেওয়ার সময় প্রবল ঢেউয়ের কারনে নৌকা থেকে নদীতে পরে গিয়ে পোষাক শ্রমিক সাদ্দাম নিখোঁজ হয়। 


বৃহস্পতিবার সকালে এলাকাবাসী শীতলক্ষা নদীতে লাশ ভাসতে দেখে সদর নৌ-থানা পুলিশ ও  নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে সদর নৌ-থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে শীতলক্ষা নদী থেকে ভাসমান অবস্থায় ওই মরদেহ উদ্ধার করে। এ রির্পোট লেখা পর্যন্ত নিহতের স্বজনরা বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের বরাবর লিখিত ভাবে আবেদন করেছে বলে আরো জানিয়েছে।   
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন