কর্মচারিকে গাছের সঙ্গে বেঁধে ১২ গরু চুরি
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১, ০৪:২৫ পিএম
আড়াইহাজারে একটি খামারের কর্মচারিকে গাছের সঙ্গে বেঁধে ১২টি গরু (গাভী) চুরির ঘটনা ঘটেছে। এতে খামারির প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বাদী করা হয়েছে। এ ঘটনায় বৃহম্পতিবার সকালে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।
গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে স্থানীয় মাহমুদপুর ইউনিয়নের শালমদী এলাকায় এ ঘটনা ঘটে। খামারি আক্তার হোসেন জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে খামারে একদল চোর হানা দেয়। এ সময় খামারে দায়িত্বে থাকা এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে ১২টি দুধের গাভী ট্রাকে তুলে নিয়ে যায় চোরচক্র। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান বলেন, চুরি যাওয়া গরু উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


