Logo
Logo
×

নগরের বাইরে

পরিচিতি সভায় লুৎফর রহমান স্বপন এর যোগদান

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১, ০৩:৪৪ পিএম

পরিচিতি সভায় লুৎফর রহমান স্বপন এর যোগদান
Swapno

ফতুল্লা থানা আওয়ামীলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভায় কমিটির নব গঠিত কার্যকরী  সদস্য মো. লুৎফর রহমান স্বপন মিছিল নিয়ে যোগদান করেন। তিনি শত শত নেতা কর্মী নিয়ে এ.কে. এম. শামীম ওসমানের পক্ষে স্লোগান দিতে দিতে পরিচিত সভায় যোগদেন।

 

গতকাল বুধবার (২০ জানুয়ারি) সকালে নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে অনুষ্ঠিত ফতুল্লা থানা আওয়ামীলীগের পরিচিতি সভায় এ বিশাল মিছিল নিয়ে যোগদান করেন।

 

ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব এম. শওকত আলীর পরিচালায় ও   ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপত্বি এম সাইফুল্লাহ বাদল সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ এর সভাপতি আব্দুল হাই, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহিদ বাদল।

 

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সদস্য মো. শাহিন আলম, আওয়ামী লীগ নেতা মো. জহিরুল ইসলাম, মো. শাজাহান, মো. আলী আকবর, যুবলীগ নেতা মো. মিন্টু, মো. রাকিব, মো. সেহেল, মো. সুজন, মো. লিটন, শান্ত, কামরুল হক, মো. রনি প্রমূখ । 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন