Logo
Logo
×

নগরের বাইরে

বন্দর থানায় নবাগত ওসি দীপক সাহা’র যোগদান

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২১, ১০:২৪ পিএম

বন্দর থানায় নবাগত ওসি দীপক সাহা’র যোগদান
Swapno

বন্দর থানার নবাগত অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহাকে ফুল দিয়ে বরণ করেছে বন্দর থানায় কর্মরত সকল কর্মকর্তা। 


বুধবার (২০ জানুয়ারি) দুপুরে বন্দর থানা চত্বরে তাকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে নবাগত ওসি দীপক চন্দ্র সাহা বিদায় ওসি ফখরুদ্দীন ভূইয়াকে ফুল দিয়ে বিদায় সংবধনা জানান। 


ওই সময় উপস্থিত ছিলেন বন্দর থানা পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম, বন্দর থানার উপ-পরিদর্শক আবুল খায়ের, এসআই দেলোয়ার, এসআই আনিছুর রহমান, ধামগড় ফাঁড়ি উপ-পরিদর্শক সিরাজ দৌল্লাহ, এএসআই মাহফুজুর, এএসআই জিয়াউর, এএসআই সাইফুল প্রমুখ। উল্লেখ্য যে, ধামরাই থানার সাবেক ওসি দীপক চন্দ্র সাহা বুধবার দুপুরে বন্দর থানার অফিসার ইনর্চাজ পদে দায়িত্ব গ্রহন করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন