Logo
Logo
×

নগরের বাইরে

অপেক্ষার প্রহর বাড়লো, পঞ্চম ধাপেও নেই সোনারগাঁ পৌরসভা

Icon

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২১, ১০:১৮ পিএম

অপেক্ষার প্রহর বাড়লো, পঞ্চম ধাপেও নেই সোনারগাঁ পৌরসভা
Swapno

সারাদেশের পৌরসভা নির্বাচনের তফসিলে পাঁচটি ধাপে ২৩৭টি পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করা হলেও এতালিকায় নেই সোনারগাঁ পৌরসভা। অবশ্য জেলার এই পৌরসভা নির্বাচনকে ঘিরে বেশ আগে থেকে সম্ভাব্য সাত প্রার্থী গণসংযোগ, প্রচারণা চালিয়েছেন। এই পৌরসভার নির্বাচনে অংশ নেয়ার উত্তাপ স্পর্শ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগে। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে নানা বক্তব্যের জেরে আদালত পর্যন্তও জল গড়িয়েছে। বিশেষ করে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, সাবেক এমপি কায়সার হাসনাত এবং সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের পাল্টাপাল্টি নানা বক্তব্যে সরগরম হয়ে উঠেছিল সোনারগাঁ পৌরসভার নির্বাচনী মাঠ  ।


যদিও সর্বশেষ সোমবার ১৯ জানুয়ারি সন্ধ্যায় পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের তফসিলে স্থান পায়নি সোনারগাঁ পৌরসভায়। পঞ্চম ধাপের নির্বাচনী তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব মো. আলমগীর। সেখানে ৩১টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আপাতত পরবর্তী তফসিলের দিকে তাকিয়ে রয়েছেন সোনারগাঁ পৌরসভার সম্ভাব্য প্রার্থী ও ভোটাররা। তফসিল ঘোষণার পরপরই যে সোনারগাঁ পৌরসভার নির্বাচনী মাঠে উত্তপ্ত হাওয়া বইতে বেশি সময় নেবেনা তা বেশ আগে অনুমেয়।  


সোনারগাঁ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে রয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকার স্ত্রী ডালিয়া লিয়াকত, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, ঢাকা কলেজের সাবেক ভিপি ছগীর আহম্মেদ, জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের আহ্বায়ক ও গত নির্বাচনে নৌকা প্রতীক পাওয়া প্রার্থী অ্যাডভোকেট এটি ফজলে রাব্বী, আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গণি, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক মোহাম্মদ হোসাইন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন