Logo
Logo
×

নগরের বাইরে

মোস্তফা কামালকে লালখাঁ যুব সংঘ পাঠাগারের সংবর্ধনা

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২১, ০৭:২৩ পিএম

মোস্তফা কামালকে লালখাঁ যুব সংঘ পাঠাগারের সংবর্ধনা
Swapno

ফতুল্লা থানা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ায় মো. মোস্তফা কামালকে পূর্ব শিয়াচর লালখাঁ যুব সংঘ পাঠাগারের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে। 


বুধবার (২০ জানুয়ারি) বিকেলে ফতুল্লার পূর্ব শিয়াচর লালখাঁ এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে মো. মোস্তফা কামালকে নৌকার ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। 


ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, প্রধান আলোচক জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, বিশেষ অতিথি কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন, ফতুল্লা থানা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফরিদ হোসেন, সদস্য মোবারক হোসেন, মজিবুর রহমান, লুৎফর রহমান স্বপন, বিশ্বাস গ্রুপের চেয়ারম্যান সুমন হোসেন, গোল্ডেন ফাইবার কো. পরিচালক মাহমুদুল কামাল রবিন প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন