Logo
Logo
×

নগরের বাইরে

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সোনারগাঁ বিএনপির দোয়া

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২১, ১০:২৯ পিএম

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সোনারগাঁ বিএনপির দোয়া
Swapno

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে সোনারগাঁয়ের মেঘনা শিল্প এলাকায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। 

 

বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাইজুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য সোনারগাঁ উপজেলার সাবেক চেয়ারম্যান আযহারুল ইসলাম মান্নান, বিশেষ অতিথি সোনারগাঁ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম নয়ন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপন, সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল মেম্বার, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী সেলিম, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বৈদ্যার বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল রানা, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূঁইয়া, যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান প্রমুখ।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন