Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২১, ১০:২৬ পিএম

বন্দরে অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
Swapno

বন্দরে পারিবারিক কলহের জেরে জাহাঙ্গীর আলম(২২) নামে এক অটোচালক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।। 

 

সোমবার দিবাগত রাত ২টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডস্থ সোনাকান্দা রিপন মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এ আত্নহত্যার ঘটনাটি ঘটে। এলাকাবাসী মাধ্যমে পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে অটো চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল র্মগে প্রেরণ করেছে।  এ ব্যাপারে আত্নহননকারীর অটো চালকের পিতা দুলাল মিয়া বাদী হয়ে  বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। যার অপমৃত্যু মামলা নং ১(১)২১ইং।


এলাকাবাসী সূত্রে জানা গেছে,সুদূর লালমনির হাট জেলার আদিতমারী থানার শালমারা এলাকার সোনারউদ্দিন মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম ও তার পরিবার বন্দর থানার ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা এলাকায় রিপন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। গত ২/৩ বছর পূর্বে  পারিবারিক কলহের কারনে তার স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়। তাদের সঙসারে একটি সন্তান রয়েছে। গত সোমবার গভীর রাতে সকলের অগোচরে দরজা বন্ধকরে নিজ ঘরের আঁড়ার সাথে ওড়না পেচিয়ে আত্নহত্যা করে। খবর পেয়ে বন্দর থানার এসআই আব্দুল বারেক হাওলাদার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

 

এ ব্যাপারে বন্দর থানা অফিসার ইনচার্জ ফকরুদ্দিন ভূইয়া জানান, সংবাদ পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সম্ভবত পারিবারিক কলহের কারনে অটোচালক আত্নহত্যার পথ বেছে নেয়। ময়নাতদন্তের রিপোর্ট আসলে আত্মহত্যার কারণ জানা যাবে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন