Logo
Logo
×

নগরের বাইরে

এমপি বাবুর নির্দেশনায় আলোর পথযাত্রী পাঠাগারে শীতবস্ত্র বিতরণ 

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২১, ০৯:১৪ পিএম

এমপি বাবুর নির্দেশনায় আলোর পথযাত্রী পাঠাগারে শীতবস্ত্র বিতরণ 
Swapno

নারায়ণগঞ্জ- ২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য ও আলোর পথযাত্রী পাঠাগারের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম বাবুর নির্দেশনায় তৃতীয়বারের মত আড়াইহাজার পৌরসভাসহ উপজেলার বিভিন্ন গ্রামের আরও ৯০ জন দুস্থ-অসহায়দের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়েছে। 

 

সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ছোট বিনাইরচর এলাকায় আলোর পথযাত্রী পাঠাগারে এসব শীতবস্ত্র বিতরণ করেন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী। 

 

আলোর পথযাত্রী পাঠাগারে রূপালী ব্যাংক, মিথিলা টেক্সাটাইল, আড়াইহাজার পৌরসভাসহ বিভিন্ন বিত্তশালীদের সহযোগিতায় এনিয়ে এ পর্যন্ত ৩১০ জন অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সমকালে প্রতিনিধি সফুরউদ্দিন প্রভাতের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শিল্পপতি আজাদ খান সোহাগ, পাক্ষিক স্বাগতম এর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য শরীফুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ সভাপতি আবু সাঈদ ভূইয়া, ব্রাহ্মন্দী ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নুরে আলম ভূইয়া, আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান, আবুল কালাম, পলাশ কম্পিউটার ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের স্বত্তাধিকারী কবির হোসেন, আওয়ামী লীগ নেতা আমির হোসেন প্রমুখ।

 

মেয়র সুন্দর আলী বলেন, শীতের আগমন যেমন আমাদের প্রকৃতিতে নতুনত্বের আবহ জানান দেয়, ঠিক তেমনি অন্যদিকে অসহায় মানুষদের জন্য শীতের প্রকটতা মানেই হলো দুঃসহনীয় এক জীবনযাত্রা। মভা এই তীব্র শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ কাজ। মানব সেবায় মহান ব্রত নিয়ে সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আলোর পাঠাগারের সামাজিক কাজগুলোতে নিজেকে সমৃক্ত করতে পেয়ে নিজেকে ধন্য মনে করছি। পাঠাগারের এই মহতী উদ্যোগ অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানগুলোকে অনুপ্রাণিত করবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন