Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২১, ০৯:১০ পিএম

সিদ্ধিরগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
Swapno

সিদ্ধিরগঞ্জে খাবারের হোটেল, ফার্মেসি ও কয়েল কারখানায় অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে চিটাগাংরোড ও হীরাঝিল এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক প্রদত্ত ক্ষমতাবলে নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান অভিযানটি পরিচালনা করেন। 

 

মো. সেলিমুজ্জামান জানান, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করায় চাঁদপুর মেডিকেল হলকে ২০ হাজার, দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করায় হীরাঝিল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার, রাজধানী হোটেলকে ২০ হাজার, সোনারগাঁ মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার এবং কয়েল কারখানা এম কে এন্টারপ্রাইজ'কে ৩০ হাজার টাকা করে মোট ৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন