Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১, ০৮:৪২ পিএম

সিদ্ধিরগঞ্জে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
Swapno

সিদ্ধিরগঞ্জে এক তরুণী (২৪)কে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় মামলার আসামী ইমরান হোসেন রনি (২১)কে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ।

 

রবিবার (১৭ জানুয়ারি) বেলা ১১ টায় সিদ্ধিরগঞ্জ থানায় ভুক্তভোগী তরুণী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে তার পরপরই অভিযুক্ত ইমরান হোসেন রনি (২১)কে গ্রেফতার করে পুলিশ।

 

রনি মুন্সিগঞ্জের শ্রীনগর থানার রারী খাল এলাকার মজিবুর রহমানের ছেলে। বর্তমানে সে মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় বাস করে। পেশায় সে অটো চালক। 

 

থানা সূত্রে জানা যায়, মামলার বাদী বিভিন্ন সময় রনির অটো দিয়ে যাতায়াত করতো। সেই সুবাধেই তাদের পরিচয়। ঘটনার দুই মাস আগে থেকেই রনী তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। কিন্তু বাদী তাতে রাজী না হওয়ায় ১৬ জানুয়ারি শনিবার বিকাল সাড়ে ৪টায় রনি তাকে মিজমিজি পশ্চিম পাড়া এলাকার একটি ভাড়া বাসায় ধর্ষণ করে।

 

মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শরীফ আহমেদ জানান, ভূক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন