Logo
Logo
×

নগরের বাইরে

তল্লা মসজিদ বিস্ফোরণে ২২ আসামির আত্মসমর্পণ, জামিন মঞ্জুর

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১, ০৫:৫২ পিএম

তল্লা মসজিদ বিস্ফোরণে ২২ আসামির আত্মসমর্পণ, জামিন মঞ্জুর
Swapno

ফতুল্লা থানার পশ্চিম তল্লা’র বাইতুস সালাত জামে মসজিদের ভয়াবহ বিস্ফোরণ মামলার ২২জন আসামী আদালতে আত্মসমর্পণ করেছেন। এসময় তারা জামিনের আবেদন করলে আদালত তাদের ১ মাসের জামিন মঞ্জুর করেন।

 

রোববার (১৭ জানুয়ারি) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মিল্টন হোসেনের আদালতে আসামিরা আত্নসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের ১ মাসের জামিন মঞ্জুর করেন।

 

জামিনপ্রাপ্ত আসামিরা হলেন, (১) রিমেল, (২) বশির আহমেদ হৃদয়, (৩) মো. কাইয়ুম, (৪) মো. আসলাম আলী, (৫) মো. স্বপন মিয়া, (৬) মো. মনিরুল, (৭) আ. মালেক, (৮) আবুল কাশেম, (৯) নাজির হোসেন, (১০) নেওয়াজ মিয়া, (১১) মো. সিরাজ হাওলাদার, (১২) মাও: মো. আল আমিন, (১৩) আলমগীর শিকদার, ( ১৪) মো. আল আমিন, (১৫) তানভীর আহমেদ, (১৬) নাঈম সরদার, (১৭) মফিজুল ইসলাম উজ্জ্বল, (১৮) জাহাঙ্গীর আলম, (১৯) আসীম উদ্দিন, (২০) শওকত, (২১) শামসুদ্দিন সরদার (২২) শামসু সর্দার ।

তবে মামলায় প্রধান আসামি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল গফুর মিয়া আগে থেকেই জামিনে রয়েছেন।

 

এর আগে প্রায় চার মাস তদন্ত শেষে গত ৩১ ডিসেম্বর নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় মসজিদটির পরিচালনা কমিটির সভাপতি আবদুল গফুর মিয়াকে (৬০) প্রধান আসামি করে ২৯ বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির নারায়ণগঞ্জ শাখার তদন্ত দল।

 

তবে চার্জশিট থেকে সাময়িক বাদ দেয়া হয়েছে তিতাস গ্যাস বিভাগ থেকে গ্রেফতার হওয়া অভিযুক্ত ৮ কর্মকর্তা কর্মচারীকে। 

 

জামিনের সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক (ওসি) মো. আসাদুজ্জামান জানান, তল্লার মসজিদে বিস্ফোরণের ঘটনায় মামলায় ২২ আসামির ১ মাসের জামিন মঞ্জুর করেছেন আদালত।

 

প্রসঙ্গত, গত বছরের ৪ সেপ্টেম্বর রাতে এশা’র নামাজ চলাকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। মসজিদের অভ্যন্তরে বিদ্যুতের অবৈধ সংযোগ থেকে স্পার্ক ও গ্যাস পাইপ লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের মিশ্রনে এই বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা সিআইডি। এই বিস্ফোরণে ৩৪ জনের মৃত্যুসহ আরও ১৫ জন দগ্ধ হন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন