Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী নিহত

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১, ০৪:৫৪ পিএম

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী নিহত
Swapno

মদনপুর এশিয়ান হাইওয়ের বস্তল এলাকায় একটি কভারভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর বাইক আরোহী সাগর মিয়া (৪০) নামের বেসরকারী প্রতিষ্ঠানের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

 

রোববার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় এই সড়ক দূর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

নিহত সাগর ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কারারহাট গ্রামের মাহতাব মিয়ার ছেলে। তিনি ২ সন্তানের জনক।

 

প্রত্যেক্ষদর্শীরা জানান, রোববার সকালে সাগর মিয়া তার ব্যবহৃত মোটর সাইকেল যোগে রূপগঞ্জে তার কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় রূপগঞ্জ এলাকা থেকে আগত একটি কভারভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মোটর সাইকেল আরোহী রাস্তা থেকে ছিটকে সড়কের নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন