আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের বনভোজন অনুষ্ঠিত
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১, ০৩:৫৪ পিএম
প্রতি বছরের মতো এবারও আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বনভোজন (ফ্যামিলি ডে) উদযাপিত হয়েছে। রোববার (১৭ জানুয়ারি) পদ্মা সেতুর মাওয়া এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বনভোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা সাপ্তাহিক বাংলার চোখ পত্রিকার সম্পাদক কেএম কবি আবু হানিফ হৃদয়, থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোজ্জামেল হক জুয়েল, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেহানউদ্দিন,
মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান রুহুল আমিন মোল্লা, দৈনিক দেশের আলো পত্রিকার যুগ্ম-সম্পাদক মাহাবুব মোল্লা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মান্নান সরকার, সহকারি শিক্ষক সালমা, শিমুল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এমএ হাকিম ভূঁইয়া, সহসভাপতি মনিরুজ্জামান ভূঁইয়া,
সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইয়াছির রাফাত, অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, অফিস সম্পাদক সাইদুল হাসান ভূঁইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক নুর আফসা, কার্যকরি সদস্য এবি নুরুল হক, সদস্য সজিব হোসাইন প্রমুখ।


