জালকুড়িতে নাইট ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২১, ০৯:০৯ পিএম
সিদ্ধিরগঞ্জে জালকুড়ি হাই স্কুল ও কলেজের প্রাক্তন ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাত ৯টায় জালকুড়ি পশ্চিমপাড়া যুবসমাজের আয়োজনে টুর্ণামেন্টটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু।
এসময় উপস্থিত ছিলেন নাসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর ঈস্রাফিল প্রধান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান, যুবলীগ নেতা মাহবুব হোসেন, মিজানুর রহমান, মনির হোসেন, মো. ইমন, আখি, জুয়েল, রাসেল, রফিক, সোহেল, সোহরাব সিকদার, আজিব, শাকিব, রনি প্রমূখ।
১০ ওভারের এই টুর্নামেন্টে জালুকুড়ি স্কুলের বিভিন্ন সালের এসএসসি ব্যাচের ১৬টি দল অংশগ্রহণ করা হয়।
উদ্বোধনী খেলায় জালুকুড়ি পশ্চিমপাড়া ও এসএসসি ব্যাচ ২০০০ সালের দল মুখোমুখী হয়। এতে জালকুড়ি পশ্চিমপাড়া জয়লাভ করে।


