বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকাল
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২১, ০৭:৫৮ পিএম
বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিটিভি জেলা প্রতিনিধি আতাউর রহমানের বড় বোন এবং বন্দর উপজেলা পরিবার পরিকল্পনার অবসরপ্রাপ্ত মাঠকর্মী ফাতেমা বেগম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী........... রাজিউন)।
শনিবার (১৬ জানুয়ারী) সকাল ৯টায় বন্দর থানার লক্ষনখোলাস্থ তার নিজ বাসভবনে হার্টস্ট্রোকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি ২ মেয়ে, ১ ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
বাদ আছর বন্দর থানার সোমবাড়ীয়া বাজার সংলগ্ন বিআইডব্লিউটিসি’র মাঠে মরহুমার নামাজের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মরহুমার নামাজের জানাযায় উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের প্রধান উপদিষ্টা জি.এম. মাসুদ, বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন কমল খান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, দপ্তর ও প্রচার সম্পাদক মাহাবুব হোসেন, সদস্য দ্বীন ইসলাম দিপু, শাহাজামাল, মেহেদী হাসান রিপনসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যাকিবর্গসহ মরহুমার আত্মীয় স্বজনরা। বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বন্দর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।


