বক্তাবলীর ১৩৯ জন শহিদের প্রতি জেলা প্রশাসকের শ্রদ্ধাঞ্জলি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২১, ০৯:৪৪ পিএম
১৯৭১ সালের ২৯ নভেম্বর বক্তাবলীর বধ্যভূমিতে পাকহানাদার বাহিনীর হাতে নিহত ১৩৯ জন শহীদের প্রতি সম্মান রেখে শ্রদ্ধাঞ্জলি প্রদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
শুক্রবার (১৫ জানুয়ারি) সদর উপজেলাধীন বক্তাবলী বধ্যভূমিতে উপস্থিত হয়ে এ সম্মান প্রদর্শন করেন জেলা প্রশাসক।

এসময় জেলা প্রশাসকের স্ত্রী ও লেডিস ক্লাবের সভানেত্রী নাসরিন সুলতানা শহিদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

বক্তাবলী বধ্যভূমি পরিদর্শনের পর জেলা প্রশাসক দুটি নির্দেশনা প্রদান করেন।
প্রথমত, দর্শনার্থীদের জন্য বক্তাবলী গণহত্যার ইতিহাস বধ্যভূমির পাশে স্টোন/স্ট্রাকচার করে তুলে ধরা হবে।
এবং দ্বিতীয়ত, বধ্যভূমিতে যাবার রাস্তাটি সংস্কার এবং একটি জেটি করে দেয়া হবে যাতে সহজেই দর্শনার্থীরা বধ্যভূমিতে যেতে পারেন।


