Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে গাঁজাসহ মাদক সম্রাট মোজাম্মেল গ্রেপ্তার

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২১, ০৯:১৮ পিএম

বন্দরে গাঁজাসহ মাদক সম্রাট মোজাম্মেল গ্রেপ্তার
Swapno

বন্দরে ১’শ গ্রাম গাঁজাসহ মোজাম্মেল (৩৫) নামে এক মাদক সম্রাটকে গ্রেপ্তার করেছে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ। এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ী উপপরিদর্শক তাহিদুল্লাহ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।


বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) গভীর রাতে বন্দর রেললাইনস্থ ত্রিবেণী ব্রিজের সামনে রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোজাম্মেল নাসিক ২১নং ওয়ার্ডের শাহীমসজিদ এলাকার মৃত দরবেশ মিয়ার ছেলে।

 

থানা সূত্রে জানা গেছে, মোজাম্মেলের বিরুদ্ধে ২টি মাদক মামলা ও একটি ধর্ষণ মামলাসহ বিভিন্ন অপরাধে ৫টি মামলা রয়েছে। 

 

তাকে মাদক মামলায় শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন