Logo
Logo
×

নগরের বাইরে

তিন মণ অবৈধ জাটকাসহ গ্রেফতার ৩

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২১, ০৮:২৪ পিএম

তিন মণ অবৈধ জাটকাসহ গ্রেফতার ৩
Swapno

শহরের ৩নং মাছ ঘাট এলাকা থেকে ৩ মণ অবৈধ জাটকাসহ ৩জনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ সদর নৌ-থানা পুলিশ। এসময় তাদেরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে সদর নৌ-থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

 

অভিযান শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাহিদা বারিক গ্রেফতারকৃতদের নগদ অর্থ জরিমানা করেন।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর এসিল্যান্ড হাসান বিন মো. আলী, মৎস্য কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, সদর নৌ-থানা পুলিশের এসআই মো. ইউনুস মুন্সি, এএসআই মো. জহিরুল ইসলাম, কনস্টেবল মো. আলিম, মো. সাফাত, মজনু মিয়া প্রমুখ।


 
গ্রেফতারকৃতরা হলো বন্দর আদমপুরের নূরুল হকের ছেলে মিন্টু মিয়া (৩৭), ফরিদপুরের শিবচর এলাকার শামসুল আলমের ছেলে সুমন বেপারী (৩৪) ও বন্দর সল্পেরচর এলাকার ইয়াকুব আলীর ছেলে মোহন মিয়া (৩৫)।

 

জব্দকৃত ১১০ কেজি (তিন মণ) জাটকা’র আনুমানিক মূল্য ৩৮ হাজার ৫শত টাকা। জব্দকৃত মাছ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন