Logo
Logo
×

নগরের বাইরে

কলাগাছিয়া আ’লীগের প্রয়াত সহসভাপতির স্মরণে আলোচনা ও দোয়া

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২১, ০৮:০১ পিএম

কলাগাছিয়া আ’লীগের প্রয়াত সহসভাপতির স্মরণে আলোচনা ও দোয়া
Swapno

বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রয়াত সহসভাপতি খবির উদ্দিন আহমেদের স্মরণে সংগঠনের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন বিএ’র উদ্যোগে  আলোচনা সভা ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় কলাগাছিয়ার জিওধারা এলাকায় এ আয়োজন করা হয়। এ সময়ে খবির উদ্দিন আহমেদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। 

 

সভায় আক্তার হোসেন বলেন, খবির উদ্দিন ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের একজন প্রবীণ রাজনীতিবিদ এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তিনি আমরণ বঙ্গবন্ধুর আদর্শে বুকে লালন করে গেছেন। আওয়ামীলীগের দূর্দিনে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। নেতাকর্মীদের বিপদ আপদে তিনি ছায়ার মতো পাশে ছিলেন। আওয়ামীলীগকে সুসংগঠিত করার জন্য তার ভূমিকা ছিলো গুরুত্বপূর্ণ।

 

তিনি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। 

 

এ সময়ে আরোও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মো. শাহজাহান, আসাদুল্লাহ মাষ্টার, ফয়েজ আহমদ, আক্তার সজল, মনির হোসেন, সামসুল হাজী, মফিজুল ইসলাম, মেহেদী হাসান সোহেল, আব্দুর রউফ, আকাশ খান, আল আমিন, ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম, শ্রমিক লীগের সহসভাপতি শহিদ হোসেন, সাধারণ সম্পাদক হারুন প্রধান, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সহসভাপতি বাদল ভূঁইয়া প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন