Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে বাড়ি ফেরার পথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২১, ০৯:৪৬ পিএম

রূপগঞ্জে বাড়ি ফেরার পথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
Swapno

রূপগঞ্জে কাজ থেকে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে  বাড়িতে আটকে রেখে  এক কিশোরীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে । 


বৃহস্পতিবার (১৪ জানুয়ারি)  ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে  ২ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।


গত মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে রূপগঞ্জ  উপজেলার  তারারো পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।  রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান  এ তথ্য নিশ্চিত করেছেন।


অভিযুক্তরা হলেন, রাব্বি মিয়া তারাবো দক্ষিণপাড়া বালুরমাঠ এলাকার বাসিন্দা ও  তার খালা নাজমা বেগম।


মামলার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী একটি তেলের মিলে কাজ করতো। গত ১২ জানুয়ারী রাতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে রাব্বি মিয়া ও তার সহযোগীরা কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে বন্দর থানার কেওঢালা গ্রামে রাব্বির খালা নাজমা বেগমের বাড়িতে নিয়ে আটকে রেখে ধর্ষণ করে। 
পরে বুধবার (১৩ জানুয়ারি) কিশোরীর পরিবার তাকে নাজমা বেগমের বাড়ি থেকে উদ্ধার করে। পরে ভুক্তভোগী তার পরিবারের সদস্যদের বিস্তারিত জানালে নিহতের বাবা রূপগঞ্জ থানায়  মামলা করেন। 


রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ধর্ষণের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন