Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ নিহত ২

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২১, ০৯:৩৬ পিএম

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ নিহত ২
Swapno

রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবারক হোসেনসহ (৪৫) দুজন নিহত হয়েছে। নিহত অপরজনের নাম করিম মিয়া (৫০)।


বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সাওঘাট এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।  নিহতদের মধ্যে মোবারক হোসেন উপজেলার মর্তুজাবাদ এলাকার এবং করিম মিয়া সোনাব এলাকার। 


নিহত মোবারক হোসেনের ভাই মকবুল হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, তার বড় ভাই মোবারক হোসেন ও করিম মিয়া একটি মোটরসাইকেলে করে সাওঘাট এলাকা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ভুলতা এলাকার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৮৪৩৬১) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা দুজনেই কাভার্ডভ্যানের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই দুজন নিহত হন। 
ভুলতা পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) উত্তম কুমার বলেন, কাভার্ডভ্যানের চাপায় মোবারক হোসেন ও করিম মিয়া নামে দুজন নিহত হন।


রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘মোটর সাইকেলে করে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি কাভার্ডভ্যান তাদের মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। নিহতদের লাশ কাচঁপুর হাইওয়ে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন