Logo
Logo
×

নগরের বাইরে

ছুরিকাঘাতে সৎ মাকে হত্যা, আদালতে স্বীকারোক্তি

Icon

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২১, ০৯:৫১ পিএম

ছুরিকাঘাতে সৎ মাকে হত্যা, আদালতে স্বীকারোক্তি
Swapno

রূপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ছুরিকাঘাতে সৎ মাকে হত্যা করেছে আমির হোসেন (২২) নামে এক যুবক। বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে আদালতে ১৬৪ ধারায় হত্যাকান্ডের বিষয়টি স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ওই যুবক। নারায়নগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো.আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

আসামী আমির হোসেন উপজেলার লাভরাপাড়া এলাকার নুরু মিয়ার  ছেলে। এর আগে মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত সেলিনা আক্তার (৪০) আড়াইহাজার উপজেলার লষ্করদি এলাকার মৃত তাহের আলীর মেয়ে এবং উপজেলার লাভরাপাড়া এলাকার নুরু মিয়ার দ্বিতীয় স্ত্রী। সে মানসিকভাবে অসুস্থ ছিলো বলে জানা গেছে।

 

মামলা সূত্রে জানা যায়, রূপগঞ্জের লাভরাপাড়া এলাকার বাসিন্দা নুরু মিয়া গত তিন বছর আগে প্রথম স্ত্রীর মৃত্যুর পর  সেলিনা আক্তারকে বিয়ে করেন। তবে সেলিনা আক্তারের মানসিক অসুস্থতার বিষয়টি গোপন রাখে পরিবার। 

 

এদিকে মানসিক অসুস্থতার কারণে বিভিন্ন সমস্যা নিয়ে নুরু মিয়ার প্রথম সংসারের  ছোট ছেলে আমির হোসেনের স্ত্রী বিথী আক্তারের সঙ্গে প্রায়ই সৎ মা সেলিনা আক্তারের প্রায় সময় বাকবিতণ্ডা লেগেই থাকতো।

 

গত ১১ জানুয়ারি চুলায় রান্না করা ও বিছানায় প্রসাব করা নিয়ে নিহত সেলিনা আক্তার ও বিথী আক্তারের বাকবিতণ্ডা হয়।  মঙ্গলবার রাতে একই বিষয়ে আমির হোসেনের সাথেও এ নিয়ে কথা কাটাকাটি হয় সেলিনার। একপর্যায়ে সেলিনা আক্তার ধারালো ছুরি নিয়ে ছেলের দিকে তেড়ে যান। এ সময় আমির হোসেন তার হাত থেকে ছুরি কেড়ে নিয়ে সেলিনা আক্তারকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু  হয়।

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, সৎ মাকে ছুরিকাঘাত করে হত্যা ঘটনায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে ছেলে আমির হোসেন। সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে পুলিশের কাছে। ঘটনার পর থেকে সে পলাতক ছিলো। এ ঘটনায় নিহতের ভাই শামসুর উদ্দিন  বাদি হয়ে মামলা করেছেন ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন