Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে খেলা নিয়ে তর্কের জেরে হামলা

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২১, ০৭:৩২ পিএম

সিদ্ধিরগঞ্জে খেলা নিয়ে তর্কের জেরে হামলা
Swapno

সিদ্ধিরগঞ্জে পাইনাদী পূর্বপাড়া সিআই খোলা এলাকায় খেলা নিয়ে তর্কের জেরে ‘পরিবর্তন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি’র অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

 

পূর্ব শত্রুতার জেরে মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় থানায় ভাঙচুর ও লুটপাটের দুটি লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।


 
থানায় অভিযোগকারী মো. আলাউদ্দিন জানান, তার ছোট ভাই সুলতান সহ কয়েকজন ব্যবসায়ী সমিতির অফিসে থাকাকালীন রতন, রানা, শান্ত, কাদির সহ প্রায় ২০/২৫ জন হামলা চালায় এবং ভাঙচুর করে। এসময় রাকিব, হাসান আলী, আব্দুস সালাম অপু, হৃদয় সহ বেশ কয়েকজন আহত হয়। এছাড়া হামলাকারীরা নগদ অর্থ ও মোবাইল লুট করে নিয়ে গেছে। তিনি জানান, হামলাকারীরা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে থানায় পূর্বে মাদক ও ডাকাতীর অভিযোগ রয়েছে। 

 

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ জানান,  ‘খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং মারামারি হয়। এক পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগটি তদন্তাধীন আছে।’ 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন