Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার দুই কাউন্সিলর প্রার্থীর জামিন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২১, ০৫:১৩ পিএম

রূপগঞ্জে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার দুই কাউন্সিলর প্রার্থীর জামিন
Swapno

নারায়ণঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ৭নং ওয়ার্ডে সংর্ঘষের ঘটনায় পৃথক দুই মামলায় দুই কাউন্সিলর প্রার্থী রুহুল আমিন ও প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থী আনোয়ার হোসেনসহ ৬ জনকে গ্রেফতার করেছিলো পুলিশ। 

 

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হুমায়ূন কবিরের আদালতে শুনানী শেষে দুই কাউন্সিলর প্রার্থীকে জামিন প্রদান করেন। বাকি চারজনের ব্যাপারে পরবর্তীতে আদেশ প্রদান করা হবে বলে জানানো হয়।

 

গতকাল মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নোয়াপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। রাতেই দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা রূপগঞ্জ থানায় পৃথকভাবে দুটি মামলা দায়ের করলে তাদের গ্রেফতার করা হয়।   রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। 

 

মামলা সূত্রে জানা যায়, ১৬ই জানুয়ারি তারাবো পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিকেলে কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর আনোয়ার হোসেন ও আরেক প্রার্থী রুহুল আমিন মিছিল ও শোডাউনের আয়োজন করে। 


এ সময় দু'পক্ষের সর্মথকদের স্লোগানকে কেন্দ্র করে বাগবিতন্ডার এক পর্যায়ে দু'পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ  শুরু হয়। সংঘর্ষে  উভয়পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে কয়েকটি প্রাইভেটকার ও মোটরসাইকেল ভাংচুর ও একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করে। এতে দু'পক্ষের প্রায় ২০ জন আহত হয়। এ সময় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। 

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় দুই কাউন্সিলর প্রার্থীর দুইজন সমর্থক পৃথক দুটি মামলা করেছেন। এ মামলায় দুই কাউন্সিলর প্রার্থীসহ ৬ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন