ক্যান্সারে আক্রান্ত শিক্ষকের স্ত্রীর প্রতি শিক্ষকদের সহযোগিতা
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১, ০৮:২৩ পিএম
বন্দর কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানের সহধর্মিনী ক্যান্সারে আক্রান্ত রোগীকে ১ লাখ ৬৫ হাজার টাকা দিয়ে সহযোগিতা করেন বন্দর থানার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুর ২টায় বন্দর উপজেলা শিক্ষা অফিসে এ সহায়তা প্রদান করেন।
এসময় শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষা অফিসার সোহাগ হোসেন বলেন, আমি আমার চাকুরী জীবনে বন্দরের শিক্ষকদের মত উদার মানসিকতা সম্পন্ন শিক্ষক কখনো দেখিনি। তারা তাদের সহকর্মীদের দুর্দিনে সব সময় পাশে থাকে। ইতিপূর্বেও শিক্ষকদের দুঃসময়ে তারা ভূমিকা রেখেছে। একজন শিক্ষক আরেকজন শিক্ষকদের পাশে থাকবে এটাই প্রকৃত মনুষত্বের কাজ। আমি বন্দরের শিক্ষকদের এ মহানুভবতার জন্য ধন্যবাদ জানাই।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ণ কর্মকর্তা আবু জাফর, ইউআরসি ইন্সট্রাক্টর নাসরিন জাহান পপি, সহকারী শিক্ষা অফিসার সাইফুদ্দিন বিপ্লব,তাছলিমা সুলতানা, বন্দর উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হালিম,সাধারন সম্পাদক আজিবুর রহমান, প্রধান শিক্ষক জাকির হোসেন, আনিছুর রহমান, সেলিম রেজা,সহকারী শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান, সহ-সভাপতি নুর জাহিদ বাদল, খোরশেদ আলম,আব্দল মান্নান, সামসুল, সাধারণ সম্পাদক আব্দুর রউফ লাবু, সহ-সাধারণ সম্পাদক শেখ কামাল, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, খাদিজা আক্তার লাকি, রাবেয়া আক্তার, শাহাদাত হোসেন, আব্বাস মিয়া প্রমুখ।


