রূপগঞ্জে ফুলকলি সুইটসকে ৫ লাখ টাকা জরিমানা
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১, ০৬:৪৬ পিএম
অপরিচ্ছন্ন পরিবেশ ও লেভেলবিহীন বিহীন উপকরণ দিয়ে মিষ্টি প্রস্তুতের দায়ে রূপগঞ্জের ফুলকলি সুইটস’র কাছ থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১২ জানুয়ারি) রূপগঞ্জের তারাব পৌরসভার বরাব এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতিশ্বর পালের নেতৃত্বে ফুলকলি সুইটস’র কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতিশ্বর পাল বলেন, প্রতিষ্ঠানটিতে নোংরা পরিবেশে খাবার তৈরি, খাদ্যের অনুপোযোগী রং ও ফ্লেভারের মিশ্রণ এবং মেয়াদোত্তীর্ণ খাবারের প্রমাণ পাওয়া যায়। ফুলকলি সুইটসকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী ৫ লাখ টাকা জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়েছে এবং জব্দকৃত অস্বাস্থ্যকর খাবার ও উপকরণ ধ্বংস করা হয়।
অভিযানের সময় নিরাপদ খাদ্য অফিসার ফারজানা ইয়াসমিন সোনিয়া, খাদ্য বিশ্লেষক ফারহানুল আলম, মনিটরিং অফিসার আমিনুল ইসলাম, নিরাপদ খাদ্য পরিদর্শক লিয়াকত আলী ভূইয়া উপস্থিত ছিলেন।


