আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২১, ১০:০১ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় সুমীত (২৫) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। তিনি স্থানীয় দুপ্তারা ইউনিয়নের পাঁচবাড়িয়া এলাকার শেখর রঞ্জন করের ছেলে।
রোববার মৃতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় ফকির বাড়ি নামক এলাকায় মোটর সাইকেল যোগে বাড়িতে যাওয়ার পথে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের ভিতরে ঢুকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বেজ নং- কং১৩৭৬। তিনি নরসিংদী সদর থানায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


