Logo
Logo
×

নগরের বাইরে

আলীরটেক ও বন্দরে এসএসসি ’৯৩ এর শীতবস্ত্র বিতরণ

Icon

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২১, ০৯:১৭ পিএম

আলীরটেক ও বন্দরে এসএসসি ’৯৩ এর শীতবস্ত্র বিতরণ
Swapno

এসএসসি ’৯৩ নারায়ণগঞ্জ এর উদ্যোগে আলীরটেক ঘাট সংলগ্ন ঈদ গাহ মাঠে ও বন্দরে বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৯ জানুয়ারি)সকালে বন্দরে এবং বিকেলে আলীরটেকে এই কম্বল বিতরণ করা হয়।

 

আলীর টেকে বিতরণকালে বক্তব্য রাখেন ঢাকা স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার মোতাজ্জের হোসেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ ও ব্যবসায়ী আক্তারুজ্জামান আক্তার। 

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এসএসসি ’৯৩ এর এই সংগঠনটি হল ১৯৯৩ সালে নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুল থেকে যারা এসএসসি পাশ করেছে তাদের সংগঠন। এই সংগঠনটি কারো কাছ থেকে সাহায্য নিয়ে নয় নিজেদের অর্থে এই সেবামূলক কাজ করছে। 

 

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ বলেন, আমরা ধারাবাহিকভাবে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছি। এসএসসি ‘৯৩ কোনো রাজনৈতিক সংগঠন না। আমরা এই অরাজনৈতিক ভাবমূর্তি রক্ষা করেই কাজ করে যেতে চাই।

 

ব্যবসায়ী আক্তারুজ্জামান বলেন, নারায়ণগঞ্জে এসএসসি ’৯৩ ব্যাচ এক অনন্য উদাহরণ তৈরী করেছে। তাদের ঐক্য শেখার মতো।  কয়েক বছর ধরেই দেখছি তারা জেলার বিভিন্ন স্থানে শীতবস্ত্র, ঈদ সামগ্রীসহ করোনার সময় খাদ্য বিতরণ, দরিদ্রদের শিশুদের জামা-কাপড় প্রদান, দরিদ্রকে স্বাবলম্বী করতে রিক্শা, সেলাই মেশিন বিতরণ এবং বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন