Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে পোশাক শ্রমিককে ধর্ষণ, যুবক গ্রেফতার

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২১, ০৯:০২ পিএম

রূপগঞ্জে পোশাক শ্রমিককে ধর্ষণ, যুবক গ্রেফতার
Swapno

রূপগঞ্জে কাজ শেষে পোশাক কারখানা থেকে বাড়ি ফেরার পথে এক নারী পোশাক শ্রমিককে (২২) ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় আসামী শাহীন বীর (২৬)কে গ্রেফতার করেছে পুলিশ।

 

শুক্রবার (৮ জানুয়ারি) রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে রূপগঞ্জ থানায় ধর্ষণ মামলাটি দায়ের করেন। ওই রাতেই শাহীনকে গ্রেফতার করা হয়। শাহীন কিশোরগঞ্জ সদর থানার বীর ধামপাড়া এলাকার হারুন বীরের ছেলে। বর্তমানে সে গোলাকান্দাইল নতুন বাজার ইয়াকুব আলীর বাড়ির ভাড়াটিয়া।

 

এজাহার সূত্রে জানা যায়, বাদী একটি পোশাক কারখানায় কাজ করেন। ১ জানুয়ারি দিবাগত রাত ১২ টার দিকে সে তার কর্মস্থল থেকে বাড়ি ফিরতে শাহীন নামে এক যুবকের রিক্সায় উঠে।

 

এসময় রিক্সাটি খালপাড় এলাকায় পৌছাঁলে শাহীন তাকে ধারালো ছুরি দেখিয়ে মুখ হাত-পা বেঁধে ধর্ষণ করে।

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। শাহীন নামের এক যুবককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন