Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ফুটবল টুর্নামেন্ট‘র পুরস্কার বিতরণ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২১, ০৭:১৯ পিএম

বন্দরে ফুটবল টুর্নামেন্ট‘র পুরস্কার বিতরণ
Swapno

বন্দরে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত মরহুম আ. বারেক সরদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট‘র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় বন্ধু মহল দল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে ।

 

শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের স্বল্পেরচক কবরস্থান রোড সংলঘ্ন বালুর মাঠে এই আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান।

 

এ সময় প্রধান অতিথি বলেন, সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলার বিকল্প নাই। খেলাধুলায় শরীর ও মন দুটোই ভাল থাকে। মহান বিজয় দিবস উপলক্ষে আমার পিতা সাবেক কমিশনার মরহুম আব্দুল বারেক সরদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় আমি আয়োজকদের সাধুবাদ জানাই। সত্যিকার অর্থেই ওনি একজন ক্রীড়াপ্রেমী ব্যাক্তি ছিলেন।

 

বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মো. চান মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এড. শাহ আলী পিন্টু খান, স্থানীয় সমাজ সেবক জসিম উদ্দিন প্রধান, আদর্শ সমাজ কল্যাণ পঞ্চায়েত কমিটির সভাপতি ইয়াকুব হোসেন প্রধান, নারায়নগঞ্জ মহানগর যুবলীগ নেতা জাকির প্রধান, ২২নং ওয়ার্ড আ‘লীগ নেতা এসএ রানা, মহানগর ছাত্রলীগ নেতা অনিক তালুকদার অপু প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন