Logo
Logo
×

নগরের বাইরে

সানারপাড়ে ব্যাডমিন্টন ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২১, ০৬:১১ পিএম

সানারপাড়ে ব্যাডমিন্টন ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ
Swapno

সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নং ওয়ার্ডের সানারপাড় এলাকায় যুব সমাজের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৮ জানুয়ারি) রাতে নাসিক ৩ নং ওয়ার্ডের সানারপাড় এলাকার হলি টাচ মডেল স্কুল মাঠে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।

 

সানারপাড় বর্ণালী সংসদের সাধারণ সম্পাদক কাজী মো. ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেসার্স এ. করিম এন্টার প্রাইজের পরিচালক মতিউর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সানারপাড় বর্ণালী সংসদের সভাপতি তোফায়েল হোসেন এবং হোসেন গ্রুপের তত্বাবধায়ক মো. মনির হোসেন। 

 

প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান বলেন, মাদক থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। পড়া-লেখার পাশাপশি বেশি করে খেলাধুলা করতে হবে। প্রতিটি অভিভাবকের দায়িত্ব আপনার সন্তান কোথায় যায় কার সাথে চলাফেরা করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনার সন্তান খারাপ হলে তার দায় আপনাকেই নিতে হবে।

 

তিনি আরো বলেন, করোনা থেকে রক্ষায় আপনারা সবাই সচেতন থাকবেন। সাবান দিয়ে বেশি বেশি হাত পরিস্কার করবেন। বাহিরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।

 

সানারপাড় বর্ণালী সংসদের আয়োজনে অনুষ্ঠানে অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, সমাজ সেবক মো. সৈয়দ সাইফুল ইসলাম, মো. সুলতান আহম্মেদ, কাজী তাজুল ইসলাম, মহিউদ্দিন মোল্লা, আবুল হোসেন, মেজবাহ্ উদ্দিন, শহিদুল ইসলাম বুলবুল, মো. সেলিম, আনোয়ার আলী সাহেব, মো. হুমায়ুন আহম্মেদ, শামীম আহম্মেদ জুলু, নূর আলম মোল্লা, সফর ভূইয়া, খলিলুর রহমান, লিটন আহম্মেদ, আলম খাঁন, কামরুল হাসান স্বপন প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন