সোনারগাঁয়ে নোয়াগাঁও আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২১, ০৮:৪৮ পিএম
সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় ইউনিয়নের পরমেশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ আয়োজন করা হয়।
নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী শহীদুল্লাহ সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী (বিরু)।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই মানুষের দুঃখ দুর্দশা লাঘবে আওয়ামীলীগ কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রবীণ ও নবীনের সংমিশ্রণে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এই আহবায়ক কমিটি প্রতিটি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে কমিটি উপহার দিবে এবং স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঢেলে সাজানো হবে। ইউনিয়ন সমূহের সম্মেলন শেষে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, বারদী ইউপি চেয়ারম্যান জহিরুল হক, নোয়াগাঁও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. বাতেন, আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান মোল্লা, বারদী আওয়ামীলীগের আহবায়ক নজরুল হক, যুগ্ম আহবায়ক রাশেদ উদ্দিন আহম্মেদ মঞ্জু, সোনারগাঁও যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সহসভাপতি নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা মানিক,
সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মাহবুব আলম মিলন, সদস্য সচিব সৈয়দ শামীম, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সহসভাপতি সাইফুল সরকার, ক্রীড়া সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান, অর্থ সম্পাদক অমল বিশ^াস, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ,
বারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরীফ সরকার, সহসভাপতি আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর সরকার, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ নেতৃবৃন্দ।


