মান্নানের সাথে সন্মান্দী ইউনিয়ন যুবদলের সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২১, ০৭:৫৯ পিএম
বিএনপি নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁ উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সোনারগাঁ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত সন্মান্দী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে সোনারগাঁয়ের মেঘনা শিল্প এলাকায় নেতৃবৃন্দ এ সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময়ে সোনারগাঁ যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কাঁচপুর ইউনিয়ন বিএনপি নেতা বদিউল আলম বলেন, বিএনপির দূঃসময়ে তিনি প্রতিটি নেতাকর্মীদের পাশে ছায়ার মতো পাশে ছিলেন। আমরা মান্নানের সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং থাকবো।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী জয়নাল মেম্বার, সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান, যুগ্ম আহ্বায়ক রাসেল রানা, সোনারগাঁ থানা যুবদল নেতা মুশফিকুর রহমান মোহন প্রমুখ।


