Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে নৌ-পুলিশের অভিযানে দুই মাদক বিক্রেতা গ্রেফতার

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২১, ০৭:৪৫ পিএম

বন্দরে নৌ-পুলিশের অভিযানে দুই মাদক বিক্রেতা গ্রেফতার
Swapno

বন্দরে সদর নৌ-থানা পুলিশ অভিযান চালিয়ে শীতলক্ষ্যার নবীগঞ্জ এলাকা থেকে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

 

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় শীতলক্ষ্যা নদীর জামাল সোপ কোম্পানী সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

 

এ ব্যাপারে সদর নৌ-থানার এএসআই জহিরুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১১(১)২১।

 

গ্রেফতারকৃতরা হলো বন্দর থানার ২নং ঢাকেরশ^রী এলাকার প্রফুল্ল সরকারের ছেলে সুজন সরকার (৪০) ও ফতুল্লা থানার হাজীগঞ্জ বাজার এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে দুলাল হোসেন ওরফে দুলাল মুহুরী (৩৮)।

 

শুক্রবার সকালে তাদেরকে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন