ফতুল্লায় পারিবারিক কলহের জেরে দুলাভাই হাবিবুল্লাহ'র ছুরিকাঘাতে শ্যালক সুমন মিয়া (২৮) খুন হয়েছেন। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে ফতুল্লার মুসলিম নগর নয়াবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বাচ্চার দুধ কেনা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে শ্যালককে দুলাভাই ছুরিকাঘাত করে। পরে তাকে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এঘটনায় হাবিবুল্লাহকে আটক করা হয়েছে। সুমনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।


