শীতার্তদের মাঝে মাসুদ ভূইয়া’র কম্বল বিতরণ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২১, ০৯:১২ পিএম
গফুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এনায়েতনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. মাসুদ ভূইয়া উদ্যোগে গভীর রাতে শহরের বিভিন্ন অলিতে গলিতে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে শহরের দরিদ্রপীড়িত ও অসহায়দের মাঝে তার পক্ষ হতে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় ২নং রেল গেইট, চাষাড়া, খানপুর, বন্দর ঘাট, ৫নং খেয়া ঘাট, মাসদাইর, পঞ্চবটিসহ বিভিন্ন এলাকার ফুটপাতে থাকা মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা সিয়াম ভূইয়া ও তার বন্ধু মহলের তবন, প্রান্ত, নেয়ামত, জনি, আকাশ, রাব্বি, অন্তু, রাবিক, আরাফাত প্রমূখ।


