Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৩

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২১, ০৬:৫৮ পিএম

সোনারগাঁয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৩
Swapno

সোনারগাঁ উপজেলার নয়াপুর সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে তালতলা তদন্ত কেন্দ্র পুলিশ।

 

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার রাজেশপুর এলাকার খোরশেদ আলমের ছেলে কালাম (২৪), একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে শিপন (২৫) ও চৌদ্দগ্রাম উপজেলার কুমারডোজা এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে জুয়েল (২২)।

 

তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, ঢাকা-বাইপাস এশিয়ান হাইওয়ে সড়কে অভিযান চালিয়ে একটি সিএনজিকে গতিরোধ করে ৩০ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।

 

তারা দেশের বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিলের চালান নিয়ে বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় এএসআই ইমাম আহাদ বাদী হয়ে  সোনারগাঁ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন