Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২১, ০৫:৫১ পিএম

আড়াইহাজারে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা
Swapno

আড়াইহাজারে এক গৃহবধূ (৩৮) কে প্রকাশ্যে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় নির্যাতিতা নারী বাদি হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে এবং আরো তিনজনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।

 

বুধবার (৬ জানুয়ারি) রাতে আড়াইহাজার থানায় মামলা করেন। এর আগে ২৬ ডিসেম্বর উপজেলার পাঁচরুখী মাইজপাড়া নামক এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় প্রভাবশালী মহলের চাপে সময়মতো আইনি সহযোগিতা নিতে পারছিলেন না বলেও জানান তিনি।

 

অভিযুক্তরা হলো, পাঁচরুখী মাইজপাড়া এলাকার হুমায়ন কবির দিপ্তির ছেলে আনাছ (২২), মনিরের ছেলে মোহাম্মদ আলী (২৮), নুরুল ইসলামের ছেলে রুবেল (৩৪), মৃত আব্দুল্লার ছেলে সাব্বির (২৫) ও মহব্বত আলীর ছেলে মঈন (২৩)।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্যাতিতা নারীর পক্ষ থেকে পাঁচ ব্যক্তিকে আসামি করে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

 

ভূক্তভোগী বলেন, স্বামীর বাড়ি থেকে পাশের গ্রামে বাবা বাড়িতে যাওয়ার সময় একটি নির্জন স্থানে একা পেয়ে অভিযুক্তরা তাকে টেনে-হেঁচড়ে বিবস্ত্র করে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা চালায়।

 

তিনি বলেন, এ সময় আমি হাতে কামড় দিয়ে রক্ষা পাওয়ার চেষ্টা করি। তাই তারা আমার হাত তাদের পা দিয়ে থেঁতলে দেয়। আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। 

 

পরে পাশের এক নারী এসে কাপড় দিয়ে আমার শরীরির ডেকে দেন। তিনি জানান, স্থানীয় প্রভাবশালী মহলের চাপে আমি আইনি সহযোগিতা নিতে পারছিলাম না। 

 

থানায় দেয়া এজাহারে বাদী উল্লেখ্য করেন, স্থানীয় হুমায়ন কবির দিপ্তির ছেলে আনাছসহ অভিযুক্তরা গৃহবধূকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজী না থাকায় ২৬ ডিসেম্বর বেলা ১১টার দিকে আমি আমার বাবার বাড়িতে যাওয়ার সময় মাইজপাড়া ভূঁইয়াপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় নির্জন স্থানে একাপেয়ে বখাটেরা অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এক পর্যায়ে আমার শরীরে লোহার পাইপ দিয়ে আঘাত করে টেনে-হেঁচড়ে আমাকে বিবস্ত্র করে মাটিতে ফেলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন