সিদ্ধিরগঞ্জে দুই কাউন্সিলরকে সংবর্ধনা
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১, ০৬:৩৩ পিএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) অগ্রযাত্রার চার বছর পূর্তিতে সিদ্ধিরগঞ্জে মিতালী যুব সংঘের উদ্যোগে দুই কাউন্সিলরকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৫ জানুয়ারী) রাতে নাসিকের ১নং ওয়ার্ডের পাইনাদী সিআইখোলা এলাকায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক ও সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফরকে এ সংবর্ধনা দেয়া হয়।
এসময় স্থানীয় জনগণ বিগত চার বছরে ওয়ার্ডের বিপুল পরিমান উন্নয়ণ কর্মকান্ড উপহার দেওয়ার জন্য দুই কাউন্সিলরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায় এবং অবশিষ্ট কাজগুলো দ্রুত বাস্তবায়ন করার জন্য কাউন্সিলরদের প্রতি আহ্বান করেন।
সমাজ সেবক হাজী জহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজ সেবক আ. মান্নান সরকার, আব্দুল মোতালিব, আ. আজিজ, আলী হোসেন নুর আলী, খন্দকার আমিনুল হক, শফিকুল ইসলাম, হান্নান, সিদ্দিক মুন্সি, খোরশেদ আলম, আনিসুর রহমান, জাকির হোসেন, আমির হোসেন, সেলিম রমজান প্রমূখ।
কাউন্সিলর ওমর ফারুক তার বক্তব্যে বলেন, আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের মূল্যবান ভোটে আমি কাউন্সিলর নির্বাচিত হয়েছি। আপনারা যে প্রত্যাশা নিয়ে আমাকে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন আমি আন্তরিক ভাবে চেষ্টা করেছি তা বাস্তবায়ন করার। মূল্যায়নের ভার আপনাদের কাছে। আগামী দিনগুলোতেও আপনাদেরকে সাথে নিয়ে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করতে চাই।


