সোনারগাঁও প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সোনারগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২১, ০৯:৩৭ পিএম
ব্যপক আয়োজনের মধ্য দিয়ে সোনারগাঁও প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (৫জানুয়ারী) দিন ব্যাপি সোনারগাঁও রয়েল রিসোর্টের হল রুমে এই আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি অসিত কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা আওয়ামীলীগের আহবায়ক ও সোনারগাঁ প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোস্তফা মুন্না, সোনারগাঁ থানার ওসি মো. রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) তবিদুর রহমান, বিটিভি নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও প্রেসক্লাবের উপদেষ্টা সাইফুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আল আমিন তুষার, উপজেলা প্রকৌশলী আজিমুল হক প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, প্রেসক্লাবের কার্যকরি কমিটির সাধারণ সদস্য, আজীবন সদস্য, উপদেষ্টা মন্ডলী, বিভিন্ন ক্লাবের প্রতিনিধিসহ স্কুল কলেজ, ব্যাংক বীমা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে লিয়াকত হোসেন খোকা এমপি বলেন, কিছু কিছু মানুষের কারণে সাংবাদিকতার এই মহান পেশাকে কলঙ্কিত করেছে। সাংবাদিকদের কল্যাণ ফান্ড করার বিষয়ে তিনি বলেন, ২৫ লাখ টাকার ফান্ড করার কথা আগেই বলেছিলাম, আমি এখনও একমত আছি, আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব।
তিনি ধান্দাবাজ সাংবাদিকদের এড়িয়ে চলার জন্য সকলের প্রতিদৃষ্টি আকর্ষণ করেন। যারা সাংবাদিকতার নামে অপসাংসাদিকতা করে তাদের বিরুদ্ধ রুখে দাঁড়ানোর কথা বলেন।
সোনারগাঁও প্রেসক্লাবের ১১সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি থেকে সহসভাপতি ফজলে রাব্বী সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন ও নির্বাহী সদস্য মো. মনির হোসেন পদত্যাগ করেন। তারা লিখিত পদত্যাগ পত্র সভাপতি/উপদেষ্টা পরিষদ বরাবর দাখিল করেন।
উপদেষ্টা পরিষদ এ বিষয়ে এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়াকে প্রধান করে ফিরোজ হোসাইন মিতা, মাহফুজুর রহমানকে সদস্য করে ৩ সদস্য’র একটি তদন্ত কমিটি গঠন করে। এ কমিটির আদেশ বা অনুমতি ছাড়া কার্যনির্বাহী কমিটি কোন সিদ্ধান্ত নিতে পারবে না বলে সিদ্ধান্ত হয়।


