গোপালদী পৌর ছাত্রদলের উদ্যোগে ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২১, ০৭:৫৫ পিএম
আড়াইহাজার গোপালদী পৌর ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (৪ জানুয়ারি) বিকেলে গোপালদী পৌর এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে কেক কেটে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন ছাত্রদলের নেতৃবৃন্দ।
পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার সুমনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইমরান ভূঁইয়া এবং সোহাগ মিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলনেতা মীর মেহেদী হাসান রানা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী মোবারক হোসেন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলনেতা সালাউদ্দিন সুমন, নাজমুল ইসলাম রনি, আড়াইহাজার উপজেলা ছাত্রদল নেতা মো. সোহাগ, নাজমুল ইসলাম রনি, জহির মোল্লা, বাকির মোল্লা, তুহিন, সুমন মিয়া, রাসেল, সুমন, রানা আরশাফ প্রমুখ।


