প্রধানমন্ত্রীর দেয়া কম্বল বিতরণ করলেন প্যানেল মেয়র মতি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২১, ০৭:৪০ পিএম
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাঠানো কম্বল অসহায় শীতার্ত মানুষের মাঝে বিতরণ করলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (২), ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি, আলহাজ্ব মতিউর রহমান মতি।
রোববার (৩ জানুয়ারি) মধ্য রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ড এর বিভিন্ন এলাকায় এই কম্বল বিতরণ করেন তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


