Logo
Logo
×

নগরের বাইরে

দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের অবদান আছে: মন্ত্রী গাজী

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২১, ০৭:৩২ পিএম

দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের অবদান আছে: মন্ত্রী গাজী
Swapno

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ছাত্রলীগকে আমি মনে প্রাণে ভালোবাসি। বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্রলীগের অবদান ভুলবার নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত ভ্যানগার্ড ছিলো ছাত্রলীগ। দেশের প্রতিটা আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের অবদান রয়েছে।

 

সোমবার (৪ জানুয়ারী) বিকালে রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজে অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু দেশ ও দেশের স্বাধীনতার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তার মত আমরাও দেশের মর্যাদার জন্য ও দেশের মানুষের মঙ্গলের জন্য লড়াই করবো। এই বোধ নিয়ে তোমাদের বড় হতে হবে।

 

তিনি বলেন, যারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আদর্শ বুকে ধারণ করে ছাত্র রাজনীতি করে তারাই ছাত্রলীগ। ছাত্রলীগ জাতির জনকের হাতে গড়া একটি আদর্শ সংগঠন।

 

এ সময় তিনি বলেন, ছাত্রলীগের কর্মী হিসেবেই আমার রাজনীতির হাতেখড়ি, আমার যাত্রা। এ সময় তিনি ছাত্রলীগকে সকল চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে ত্যাগের মনোভাব নিয়ে আদর্শের সাথে নিজেকে গড়ে তোলার আহবান জানান।

 

উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছার আলী, কামরুল হাসান তুহিন, মোস্তাফিজুর রহমান শাহিন, মাহাবুবুর রহমান মেহের, নাঈম ভুঁইয়া, সাধারণ সম্পাদক শিলা রানী পাল, ফেরদৌসী আক্তার রিয়া, সেলিনা আক্তার রিতা প্রমুখ।

 

পরে কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় এবং আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন