মোক্তার হোসেনের মৃত্যুতে এড. তৈমূর ও খোরশেদের শোক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২১, ০৭:১৩ পিএম
মাসদাইরবাসী ও বাইতুল আমান জামে মসজিদ কমিটির সহসভাপতি, নারায়ণগঞ্জ পরিবহন সেক্টরের সফল ব্যবসায়ী, শীতল পরিবহনের চেয়ারম্যান আলহাজ্ব মো. মোক্তার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এড. তৈমূর আলম খন্দকার ও কাউন্সিলর খোরশেদ।
সোমবার (৪ জানুয়ারী) এক প্রেস বার্তায় শোক প্রকাশ করা হয়।
বার্তায় এড. তৈমূর বলেন, মোক্তার আমার ছোট ভাইয়ের মতো ছিলো। আমরা একই এলাকার সন্তান, একই সাথে বড় হয়েছি। তার সাথে আমার অনেক স্মৃতি জড়িত রয়েছে। অসময়ে তার এভাবে চলে যাওয়া খুবই কষ্টকর। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। তার পরিবারকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন।
বার্তায় কাউন্সিলর খোরশেদ জানান, তিনি আমার বড় ভাইয়ের মত। দল-মত নির্বিশেষে তিনি ছিলেন একজন শান্তি প্রিয় মানুষ। আমরা মরহুমের বিদেহী আত্নার শান্তি কামনা করি এবং পরিবারকে ধৈর্য্য ধারণ করার জন্য আল্লাহ পাকের রহমত কামনা করি।
উল্লেখ্য, মোক্তার হোসেন রবিবার সন্ধ্যা ৭ টায় ঢাকায় বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে ইন্তেকাল করেন।


