Logo
Logo
×

নগরের বাইরে

মুজাহিদ ও মাছুমকে সোনারগাঁও যুবদলের শুভেচ্ছা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২১, ০৫:৩৮ পিএম

মুজাহিদ ও মাছুমকে সোনারগাঁও যুবদলের শুভেচ্ছা
Swapno

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে সোনারগাঁও জামপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মুজাহিদ মল্লিক ও সাদিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি কামরুজ্জামান মাছুমকে সদস্য নির্বাচিত করায় তারেদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সোনারগাঁও উপজেলা যুবদল।

 

সোমবার (৪ জানুয়ারি) বিকেলে সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপনের নেতৃত্বে এই শুভেচ্ছা জানানো হয়।

 

এসময়ে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান শহিদুর রহমান স্বপন।

 

শুভেচ্ছা কালে আরোও উপস্থিত ছিলেন, সাদিপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী সেলিম সরকার, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রাসেল রানা, সহ সম্পাদক সেলিম হোসেন দিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, সদস্য অলি আহমেদসহ নেতৃবৃন্দ।

 

প্রসঙ্গত, ১ জানুয়ারি শুক্রবার অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে আহ্বায়ক ও অধ্যাপক মামুন মাহমুদকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন